কুষ্টিয়ায় ইংরেজি শেখা ও ক্যাডেট ভর্তি প্রস্তুতি — নাসিম ইকবালের সঙ্গে
কুষ্টিয়ায় একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ইংরেজি শিক্ষক খুঁজছেন? জ্ঞানবৃত্তের প্রতিষ্ঠাতা নাসিম ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট। আগেও তিনি কুষ্টিয়ার শিক্ষার্থীদের ইংরেজি পড়িয়েছেন এবং অনেক শিক্ষার্থীকে ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রস্তুত করেছেন। এখন তিনি আবার কুষ্টিয়ার শিক্ষার্থীদের পড়াচ্ছেন — জ্ঞানবৃত্তের সেন্টারে সরাসরি ক্লাসে এবং অনলাইনে।
শিক্ষকতা ও একাডেমিক অভিজ্ঞতা
তিনি Milestone College-এ ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং পরে Assistant Professor ও Chief Coordinator হিসেবে দায়িত্ব পালন করেন। ২৮তম BCS-এর মাধ্যমে উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি Bangladesh School Saham, Oman-এ Academic Head। শিক্ষাজীবনে SSC-তে মেধাক্রম ১৫তম, HSC-তে ৫ম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় (B unit) ৯ম স্থান অর্জন করেছেন।
যা শেখানো হয়
- ইংরেজি, ৩য় থেকে ১২শ শ্রেণি: গ্রামার, রাইটিং ও কম্প্রিহেনশন — ভিত্তি থেকে পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত
- SSC ও HSC ইংরেজি (১ম ও ২য় পত্র): বোর্ড পরীক্ষার পূর্ণ প্রস্তুতি
- ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি: ইংরেজি ও নন-সায়েন্স বিষয়ে লিখিত পরীক্ষা এবং ভাইভার প্রস্তুতি
- Spoken English: আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলার দক্ষতা
কেন ক্যাডেট ভর্তি প্রস্তুতিতে তাঁর কাছে
নিজে ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন বলে তিনি ভর্তি পরীক্ষার ধরন, ভাইভার প্রস্তুতি এবং ক্যাডেট জীবনের শৃঙ্খলা নিজের অভিজ্ঞতা থেকে জানেন। কলেজ পর্যায়ে দীর্ঘদিন ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা তাঁকে শিক্ষার্থীর দুর্বলতা দ্রুত চিহ্নিত করে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করে।
ক্লাস যেভাবে হয়
- সরাসরি ক্লাস: জ্ঞানবৃত্ত, ১৮৬ মাহতাব উদ্দিন রোড, কুষ্টিয়া
- অনলাইন ক্লাস: লাইভ ক্লাস, ঘরে বসেই — কুষ্টিয়া ও দেশের যেকোনো জায়গা থেকে
ব্যাচের সময় ও ভর্তির তথ্যের জন্য WhatsApp-এ বা যোগাযোগ পাতায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন।


